শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

বাংলাদেশ সফর এক বছর পেছাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি নিয়ে আগেই সংশয় তৈরি হয়। যা অস্বীকার করেননি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে এবার বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের সেপ্টেম্বরে আসবেন রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা। সূচিতে পরিবর্তন হলেও ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকছে ভারতের বাংলাদেশ সফরে।

এক বিবৃতিতে আজ বিসিসিআই জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের আন্তর্জাতিক ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী বছরের সেপ্টেম্বরে প্রতীক্ষিত এ সিরিজে ভারতীয় দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছে বিসিবি। সফরের পুনঃনির্ধারিত সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের। গত ৩০শে জুন বোর্ড সভার পর বিসিবির সভাপতি বলেছিলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে। আলোচনা শেষ হয়ে যায়নি। পরের সুবিধাজনক উইন্ডোতে নিশ্চয়ই হবে। তারা খুব পেশাদার ও সহযোগিতাপূর্ণ। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আমাদের যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।’

২০২২ সালের ডিসেম্বরে সবশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছেন সফরকারীরা।

জে.এস/

ভারতীয় ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250