সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

দুর্যোগের সময় কেমন হবে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে বিদ্যালয়গুলোতে সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া আয়োজন করা হয়ে থাকে। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং জরুরি নম্বরগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিদ্যালয়ের অবকাঠামো দুর্যোগ সহনশীল করতে উন্নয়নমূলক কাজও করতে  হবে, যেমন: দুর্যোগ সহনশীল ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ জিনিসের তালিকা করা, ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ এবং আগুন নেভানোর সরঞ্জাম স্থাপন করতে হবে। 

দুর্যোগের সময় বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষকরা দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রাঙ্গণকে পরিষ্কার রাখা, পানীয় জল ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

দুর্যোগ পরবর্তী সময়ে বিদ্যালয়গুলোতে শিক্ষাকার্যক্রম দ্রুত পুনরায় শুরু করার উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। এছাড়াও বিদ্যালয়গুলোতে পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নমনীয় পাঠ্যসূচি, পাঠপরিকল্পনা ও বিকল্প নির্দেশনা প্রদান করতে হবে। শ্রেণি কার্যক্রমের যে সকল পাঠে এসে দুর্যোগ এর শুরু হয়েছে, সে পাঠগুলো অর্জনের জন্য গুরুত্ব দিতে হবে। পাঠপরিকল্পনা তৈরি করতে শিক্ষার্থীদের শিখন চাহিদা নির্দিষ্ট পাঠ পরিচালনার সময় সহজলভ্য শিখন উপকরণ পাঠের আবশ্যকীয় শিখনফল, শিক্ষার্থীদের মনোসামাজিক বিষয়সহ ইত্যাদি বিষয়ে নজর দিতে হবে।

এসএমসি, পিটিএ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাকক, পিতা-মাতাকে নিয়ে জরুরি সভা করতে হবে। 

বিদ্যালয়গুলো দুর্যোগ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা শিক্ষার্থীদের সুরক্ষা ও শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করে।

শুয়েব আহামেদ : সহকারী উপজেলা শিক্ষা অফিসার, তাড়াইল, কিশোরগঞ্জ

ওআ/ আই.কে.জে/

বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250