বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

প্যালেস্টাইনের নতুন সরকারকে স্বাগত জানালো আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের নতুন সরকারকে স্বাগত জানিয়েছে আমেরিকা। এ ছাড়া প্যালেস্টাইন ভূখণ্ডে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য নতুন এই সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। 

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, প্যালেস্টাইনের নতুন মন্ত্রিসভার বেশ কয়েক সদস্য গাজা উপত্যকার। আমেরিকাও চেয়েছিলো প্যালেস্টাইনের প্রতিনিধিরা যেন সমগ্র প্যালেস্টাইন জনগণের প্রতিনিধিত্ব করে।

তিনি বলেন, আমরা তাদের এমন সংস্কার বাস্তবায়নে উৎসাহিত করেছি যা দুর্নীতি দমন করে, স্বচ্ছতা বাড়ায়, গণমাধ্যমের স্বাধীনতা বাড়ায় এবং সরকারের সঙ্গে সুশীল সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করে।

ম্যাথিউ মিলার আরও বলেন, আমরা এই সরকারের সঙ্গে তাদের কাজকর্মের ওপর ভিত্তি করে যোগাযোগ রাখব। প্রধান প্রধান সংস্কার বিষয়ে তাদের নেওয়া পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব বিষয়ে তাদের সঙ্গে কাজ করার বিষয়ে আমরা উন্মুখ হয়ে আছি।

আরও পড়ুন: আবারও যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল

এর আগে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা অনুমোদন করেন। নতুন এই সরকারের কাজের মধ্যে রয়েছে প্যালেস্টাইনিদের সহায়তা প্রদান, বিশেষ করে গাজা উপত্যকার বাসিন্দাদের। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে প্যালেস্টাইনি অঞ্চল পুনর্গঠনের মতো বিষয়েও কাজ করবে এই সরকার।

সূত্র: তাস, টাইমস অব ইসরায়েল

এসকে/ আই. কে. জে/ 

আমেরিকা প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250