শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার সফরে যাচ্ছে ‘অর্থহীন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। প্রথমবারের মতো আমেরিকা সফরে যাচ্ছেন দলটির সদস্যরা। সেখানে ১২টি শহরে কনসার্ট করবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো। তিনি জানান, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি আমেরিকার নিউইয়র্ক, লসঅ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে পারফর্ম করবে অর্থহীন।

এ প্রসঙ্গে টিটো বলেন, ‘দীর্ঘদিন ধরে আমেরিকা সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সুমন ভাইয়ের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাই আমরা আবার কনসার্টে ফিরেছি। এবার আমেরিকা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন বরাবরই প্রিয়। অন্য ব্যান্ডদের শো তারা দেখলেও অর্থহীনকে কখনো পাননি। এবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটছে।’

এ কনসার্ট ট্যুরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগির অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

জে.এস/

রক ব্যান্ড অর্থহীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250