মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর কোথায় ছিলেন শিরীন শারমিন, কীভাবে আড়ালে রইলেন? *** বিশ্বাসযোগ্যতার সংকটকালে সাংবাদিকতা *** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে কুয়াশা ও ঠান্ডার তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেঁকে থাকছে বিস্তীর্ণ জনপদ। ভোরের দিকে বৃষ্টির মতো ঝড়তে থাকে কুয়াশা। 

রোববার (১৭ই নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

দেখা গেছে, ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। কুয়াশার সঙ্গে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছে না অনেকে। 

আরো পড়ুন : শীত জেঁকে বসতে পারে কবে, জানালো আবহাওয়া অফিস

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার ছবরুল মিয়া বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সঙ্গে অনেক ঠান্ডা অনুভূত হচ্ছে।

ওই এলাকার দিনমজুর নামদেল আলী বলেন, গতকালের চেয়ে আজ একটু কুয়াশা কম। তারপরেও সকালে কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। আমরা যারা দিন আনি দিন খাই, আমাদের খুব সমস্যা হয়েছে। 

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে  সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এস/ আই.কে.জে/



কুড়িগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250