রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম

স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর স্বামী মো. ওমর ফারুককে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী স্থানীয় সাংবাদিকদের বলেন, অভিযুক্ত স্বামীকে আত্মহত্যায় প্ররোচনায় গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ওই নারীর গলায় ফাঁস নেওয়ার প্রস্তুতিকালের একটি ভিডিও তার স্বামীর মোবাইল ফোন থেকে উদ্ধার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

জানা গেছে, জিন্নাত আরা বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের মো. ওমর ফারুকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আট মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাবার বাড়ি বাঁশখালী থেকে আনোয়ারার শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত আরা। এরপর সোনা বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তার তর্কবিতর্ক হয়। গতকাল স্বামী বাইরে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন জিন্নাত।

পরে তিনি বন্ধ ঘরের ভেতর আত্মহত্যার চেষ্টা করলে বাইরের জানালা দিয়ে স্বামী নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে। পরে স্বামীর মোবাইল ফোনটি জব্দ করলে ধারণ করা ভিডিওটি পায় পুলিশ।

ওসি জুনায়েত চৌধুরী জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী স্বীকার করেন, স্ত্রীর আত্মহত্যার ভিডিওটি নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি এবং দরজা খোলার জন্য চিৎকারও করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের পরিবার থেকে কেউ মামলা করেননি বলেও জানান ওসি।

গলায় ফাঁস নেওয়ার দৃশ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250