বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

যে কারণে একমঞ্চে শাকিব-সাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। অন্যদিকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তারা এক হচ্ছেন এ খবর আগেই এসেছিল। এবার তা দৃশ্যমান হলো।

হোমকেয়ার ব্র্যান্ড 'টাইলক্স' এর শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯ই মার্চ (শনিবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ডিক্লেয়ারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে।

গত জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যান-এর সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয় শাকিব খানের। তিনি এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর। এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন সাকিব।

আরো পড়ুন: এবার মেয়ে সুহানার সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ

এ উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সময়ে অলরাউন্ডারকে টাইলক্সের শুভেচ্ছাদূত ঘোষণা করেন রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান।

এসি / আই.কে.জে 


শাকিব সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250