বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

ফের শুরু হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধের আলোচনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে আবারও আলোচনা শুরুর সম্ভাবনা বেড়েছে। মধ্যস্থতাকারীদের সহায়তায় ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শিগগিরই আলোচনা শুরু হবে। 

এই বিষয়ে অভিজ্ঞ একজন কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহে দুপক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এই সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: রেমালের প্রভাবে ভারতে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল

তিনি বলেছেন, এবারের যুদ্ধবিরতি আলোচনায় কাতার ও মিসর মধ্যস্থতা করছে। তবে আমেরিকা সক্রিয়ভাবে আলোচনায় জড়িত থাকবে। তাদের দেওয়া প্রস্তাবের ওপরই আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (২৮শে মে) মিসরের কায়রোতে আলোচনা শুরু হবে। তবে এই বিষয়টি অস্বীকার করেছেন হামাসের একজন কর্মকর্তা। তিনি বলেন, এখনো কোনো তারিখ ঠিক হয়নি।

সূত্র: রয়টার্স 

এইচআ/ 


হামাস-ইসরায়েল যুদ্ধ গাজায় যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250