শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সাংবাদিকদের নিয়ে মতিউরের স্ত্রী লায়লা কানিজের বক্তব্য প্রত্যাহারের দাবি ডিইউজের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘সাংবাদিকদের কিনেছেন’ বলে ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ যে বক্তব্য দিয়েছেন, সেটি ‘উদ্দেশ্যমূলক’ বলে মন্তব্য করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।  তারা ‘এ হীন বক্তব্যের জন্য’ লায়লাকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৩০শে জুন) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দাবি জানান। লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ডিইউজের বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লায়লা কানিজ সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বড় বড় সাংবাদিককে কিনেই তারপর এসেছি। সব থেমে যাবে।’ তার এমন বক্তব্য সাংবাদিক সমাজকে মর্মাহত করেছে। এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আরো পড়ুন: সেই কর কর্মকর্তা ফয়সালকে এনবিআর থেকে বদলি করা হলো

বিবৃতিতে বলা হয়, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, উদ্দেশ্যমূলক মন্তব্য করে দুর্নীতির সেসব সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরত রাখা যাবে না। একজন জনপ্রতিনিধি হয়ে লায়লা কানিজের এ ধরনের ঔদ্ধত্যমূলক বক্তব্য দেওয়া অন্যায়।

কোনো সাংবাদিক লায়লা কানিজের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নিলে বা সুবিধা আদায় করে থাকলে তার বা তাদের নামও প্রকাশ করা উচিত উল্লেখ করে ডিইউজে বলছে, ঢালাওভাবে সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ অভিযোগ গ্রহণযোগ্য নয়।

ঈদের আগে ১৫ লাখ টাকার ছাগলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য প্রকাশ পায়। সেই সূত্রেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্যও সামনে আসতে শুরু করে। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ।

এসি/ আই.কে.জে/

সাংবাদিক লায়লা কানিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250