সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সরকারি কর্মচারীরা বেতন–ভাতা পাবেন ২৩শে মার্চ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা ২৩শে মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন।

রোববার (৯ই মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরেও পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ৩১শে মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড ও নন–গেজেটেড), সামরিক (কমিশন্ড ও নন–কমিশন্ড) কর্মকর্তাদের ২০২৫ সালের মার্চ মাসের বেতন–ভাতা ২৩শে মার্চ দেওয়া হবে। একই দিনে অবসরপ্রাপ্ত পেনশনাররাও তাদের অবসরের ভাতা পাবেন।

বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস ১১৩ (২) ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব আবদুল গফুর এই আদেশে সই করেন।

এইচ.এস/

সরকারি কর্মচারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250