ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের লেনদেন সচল রাখতে আজ বুধবার ও আগামীকাল সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ বিশেষ ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ নির্বাহী আদেশে ছুটি এবং আগামীকাল শুরু ঈদের নির্ধারিত ছুটি। তবে এ দুদিন দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোয় অবস্থিত ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।
এলাকাগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া ও সাভার, টঙ্গী ও গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট শাখাগুলোকে লেনদেনের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
ছুটির এ দুদিনে ব্যাংকিং লেনদেন ও অফিস কার্যক্রমের জন্য লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে বেলা ২টা পর্যন্ত। নামাজের বিরতি বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভাতা দিতে হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন