সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ওজন কমাতে খাওয়ার লোভ সামলানোর সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শরীরের অতিরিক্ত মেদ-ভুঁড়ি নিয়ে দুশ্চিন্তায় ভোগেন অনেকে। তবে মেদ-ভুঁড়ি কমাতে সর্বপ্রথম খাওয়ার অভ্যাস পরিবর্তন আনা জরুরি। তবে বিভিন্ন খাবারের ক্রেভিংস বা লোভের কারণে অনেকেই ওজন কমাতে হিমশিম খান। বিশেষজ্ঞদের মতে, রাতে ভালো ঘুম না হওয়া কিংবা মানসিক চাপের কারণেও মানুষের মধ্যে অতিরিক্ত খাওয়ার চাহিদা বাড়ে। জেনে নিন, ওজন কমাতে খাওয়ার লোভ সামলানোর সহজ উপায়-

অতিরিক্ত খাওয়ার সমস্যা স্থূলতার অন্যতম কারণ। আসলে খাওয়ার লোভ সামলানো ততটা সহজ নয়। বিভিন্ন খাবারের প্রতি সবারই ক্রেভিংস বা লোভ থাকে। বিশেষ করে জাঙ্ক ফুড ও মিষ্টি খাবারের প্রতি সবারই লোভ থাকে। আর এসব খাবার রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে ক্ষুধাও বেড়ে যায়। এই অভ্যাস শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হতে পারে।

কীভাবে খাওয়ার লোভ কমাবেন?

দুশ্চিন্তা কমান 

২০১৫ সালে ৬১৯ জনের উপর করা এক সমীক্ষায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে মানুষের খাওয়ার আকাঙ্খা বাড়িয়ে দেয়। এর কারণ হলো, দীর্ঘস্থায়ী চাপ ক্ষুধা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত হরমোনস্তরের ক্ষতি করতে পারে।

এক্ষেত্রে মানসিক চাপে থাকলে লোভনীয় খাবারের প্রতি আগ্রহ বাড়ে। যখনই বুঝবেন আপনি মানসিক চাপে ভুগছেন তখন খাওয়ার চিন্তা না করে হাঁটতে যান, গান শুনুন, সহকর্মী বা বন্ধুর সঙ্গে মজার কথা বলুন।

আরো পড়ুন : দু’বেলা ভাত খাওয়া কি ক্ষতিকর, নাকি উপকারি?

নিজেকে সময় দিন 

পছন্দের কোনো খাবার দেখলে খাওয়ার আগে নিজের কথা ভাবুন। এক্ষেত্রে নিজেকে সময় দিন ও ভাবুন যে ওই খাবার খাওয়া আপনার জন্য কতটা ক্ষতিকর হতে পারে। বিশেষ করে অতিরিক্ত মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে কয়েকটি খেজুর বা কিশমিশ মুখে নিয়ে চিবাতে থাকুন। দেখবেন ক্রেভিংস কমে যাবে।

শরীরের দিকে খেয়াল রাখুন 

আপনি যদি স্থূলাকায় হন তাহলে যে কোনো লোভনীয় খাবার খাওয়ার আগে অবশ্যই দু’বার ভাবুন। মেনোপজের সময় নারীদের মিষ্টিজাতীয় খাবারের প্রতি লোভ বাড়ে। কারণ তখন শরীরের চিনির প্রয়োজন হতে পারে।

এছাড়া শরীরে আয়রনের ঘাটতি হলে গরুর মাংস কিংবা নোংরা খাবারের প্রতি আগ্রহ বাড়ে। আবার প্রোটিন-সমৃদ্ধ খাবার খেতে ইচ্ছে করলে বুঝতে হবে আপনার শরীর পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে না। সেক্ষেত্রে সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণ করুন।

পর্যাপ্ত ঘুমান 

অনিদ্রা বিভিন্ন খাবারের প্রতি লোভ আরও বাড়িয়ে দেয়। ২৫৬ জন শিশু ও কিশোর-কিশোরীদের উপর ২০১৯ সালের এক সমীক্ষা অনুসারে, অনিদ্রা ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। এর কারণ হলো ঘুমের অভাবে মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স ও অ্যামিগডালাকে প্রভাবিত করে, যা অত্যন্ত সুস্বাদু ও ক্যালোরি-সমৃদ্ধ খাবারের জন্য আপনার আকাঙ্খা বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/কেবি

ওজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250