বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

মিথ্যা মামলায় জড়ালে আইনি সহায়তা পেতে ১৬৪৩০ নম্বরে কল করুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিষয়ে ১৬৪৩০ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে। কোটা সংস্কার আন্দোলনকালীন কোনো ব্যক্তি মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হলে তাকে আইনি সহায়তা দিচ্ছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে অভিযোগ জানাতে ১৬৪৩০ নম্বরে কল করে বিস্তারিত জানানোর অনুরোধ করা হয়েছে।

বুধবার (১৪ই আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷

আরও পড়ুনডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত, রিমান্ড চাইবে পুলিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, যদি কোনো ব্যক্তি গত ১লা জুলাই থেকে ৫ই আগস্ট তারিখ পর্যন্ত দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইন কল সেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এসি/ আই.কে.জে/

মিথ্যা মামলায় আইনি সহায়তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250