রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে *** ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর

আমেরিকায় অব্যাহত শিক্ষার্থীদের বিক্ষোভ, ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকায় থামানো যাচ্ছে না প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। এবার মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অ্যান আরবর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চের সামনে বিক্ষোভ করেন প্যালেস্টাইনপন্থীরা। 

অনুষ্ঠানে কয়েক ডজন শিক্ষার্থী মাথায় ঐতিহ্যবাহী কেফিয়েহ আর স্নাতক টুপি পরে প্ল্যাকার্ড ও প্যালেস্টাইনি পতাকা হাতে মঞ্চের সামনে দিয়ে হেঁটে যান। এসময় দর্শকেরা বিক্ষোভকারীদের সমর্থন দিতে দেখা যায়। ক্যাম্পাস পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ঘিরে ফেলে স্টেডিয়ামের পেছনের অংশে নিয়ে যায়। 

এদিকে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় এক বিক্ষোভকারীকে লনের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। এর আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে পুলিশ। যদিও ঘটনাকে ‘দুর্ঘটনাবশত’বলছে পুলিশ।

আরো পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ

আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান বিক্ষোভ এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ফ্রান্স, ব্রিটেন, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, লেবানন, জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে প্যালেস্টাইনি অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন শিক্ষার্থীরা। 

সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স 

এইচআ/ 

আমেরিকা শিক্ষার্থী বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250