বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে সহযোগিতা কোনো তৃতীয় দেশের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেছেন, ‘সুতরাং, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে আমাদের সহযোগিতা নষ্ট করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে।’

আজ রোববার (২২শে ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ইয়াও ওয়েন জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনা সহযোগিতা এ অঞ্চলের জনগণের কল্যাণের জন্য এবং জনগণের সমর্থনেই প্রতিষ্ঠিত।’

তিনি বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে।’ দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে তারা বিশদ আলোচনা করেছেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং এটি বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের জন্য একটি বিজয়।’

বন্ধুপ্রতিম প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর চীন খুবই গুরুত্ব দিচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে স্থাপিত হয়েছিল এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে এই সম্পর্কের আরও উন্নয়ন হয়।’

‘তাই এখন আমরা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি,’ বলেন ওয়েন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন বাংলাদেশের পাশে আছে।’

‘আমি চীন-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরো ভালো বলে আমি পুরোপুরি নিশ্চিত,’ যোগ করেন তিনি।

তিস্তা প্রকল্প সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘প্রকল্পটি পুনরায় শুরু করতে চীন প্রস্তুত এবং আশাবাদী যে এটি শিগগির শুরু হবে।’

ইয়াও ওয়েন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250