সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

ভারত-পাকিস্তানকে যুদ্ধের দিকে না যাওয়ার আহ্বান জাতিসংঘের মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে সোমবার (৫ই মে)  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে এবং বর্তমানে তা ‘চরম উত্তপ্ত অবস্থায়’ রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

আমেরিকার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে গুতেরেস বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ‘উত্তপ্ত অবস্থায় রয়েছে’। 

তিনি ২২শে এপ্রিলের পেহেলগাম হামলার নিন্দা করেন এবং দোষীদের ‘আইনসম্মত উপায়ে’ বিচারের আওতায় আনার আহ্বান জানান। 

তিনি সতর্ক করে বলেন, ‘এ সংকটপূর্ণ সময়ে সংঘাত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই যেভাবেই হোক এ সংঘাত এড়াতে হবে।’ তিনি দুটি দেশের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় যুদ্ধের পথ থেকে সরে এসে সর্বোচ্চ সংযমী হওয়ার।’

এইচ.এস/

আন্তোনিও গুতেরেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250