রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, তিনি যে সভায় উপস্থিত থাকবেন, সেখানে যেন স্বাধীনতাবিরোধী কোনো পক্ষকে আমন্ত্রণ জানানো না হয়। এ বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিলে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিডিওতে ফজলুর রহমান বলেন, “আমরা একসময় জাতি ছিলাম, কিন্তু রাষ্ট্র ছিল না। এখন জাতিও আছে, দেশও আছে। এই অর্জন নষ্ট করা যাবে না।”

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ না থাকলে বাঙালিরা উচ্চপদে অধিষ্ঠিত হওয়া, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া কিংবা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচয় তুলে ধরার সুযোগ পেত না।

ক্রিকেটের উদাহরণ টেনে তিনি বলেন, একসময় পাকিস্তান দলের হয়ে বাঙালি খেলোয়াড়দের সুযোগ মিলত না। অথচ এখন বাংলাদেশের নিজস্ব দল আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা করছে এবং জয়ও অর্জন করছে।

তিনি আরও বলেন, “গত ১৮ মাসে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন মনে হয়েছে বাংলাদেশ টিকে থাকবে কি না, আবার পাকিস্তান হয়ে যাবে কি না—এই শঙ্কায় থাকতে হয়েছে।” নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশ রক্ষার প্রশ্নে তিনি পরিবারকেও ঝুঁকির কথা জানিয়েছিলেন।

ফজলুর রহমান বলেন, “এই দেশের জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে, দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। সেই বাংলাদেশ আমি কখনো ছেড়ে যাব না।”

ফজলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250