রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ঘরেই তৈরি করে খেতে পারেন মজাদার ‘লিচি আইসক্রিম’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন বাজার ভরে উঠেছে বাহারি ফলে। আম, কাঁঠাল, তরমুজ, লিচুসহ বিভিন্ন ফল এখন বাজারে সহজলভ্য। এখনই সময় বাহারি ফল দিয়ে মুখরোচক সব পদ তৈরি করে খাওয়ার। চাইলে এ সময় ঘরেই তৈরি করে খেতে পারেন মজাদার ‘লিচি আইসক্রিম’। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. বীজ ছাড়ানো লিচু ১ কাপ

২. গুঁড়া দুধ ১ কাপ

৩. ভুট্টার আটা ৩/৪ টেবিল চামচ

৪. দুধ ৩ কাপ

৫. চিনি আধা কাপ ও

৬. ফ্রেশ ক্রিম আধা কাপ।

আরো পড়ুন : মাছের ডিমের মজাদার রেসিপি

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ১ কাপ তরল দুধ ও ভুট্টার ময়দা মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশ্রণটি ফেটাতে হবে। এবার একটি প্যানে অবশিষ্ট দুধ যোগ ও চিনি মিশিয়ে নিন। ফুটাতে থাকুন ও মাঝে মাঝে নেড়ে দিন।

প্যানে ভুট্টার ময়দার মিশ্রণ ঢেলে দিন। তারপর মাঝারি আঁচে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার ক্রিম ও লিচুর টুকরো যোগ করে মিশিয়ে নিন ভালোভাবে।

তারপর মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে কয়েক ঘণ্টার জন্য রেখে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে লিচুর আইসক্রিম। এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন আইসক্রিম।

এস/ আই.কে.জে/

রেসিপি ‘লিচি আইসক্রিম’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250