সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন?

পড়তে বসলেই ঘুম আসে কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের অনেকেরই ফোন হাতে কিংবা টিভি স্ক্রিনের সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটালেও ঘুম আসে না, অথচ বই নিয়ে পড়তে বসার কিছুক্ষণ পরেই ঘুমে চোখ দুটো যেন জড়িয়ে যায়। কেন এমন হয়? পড়তে বসলেই ঘুম আসে কেন?

অনেক অভিভাবক মনে করেন পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য শিশুরা পড়তে বসলে ঘুমিয়ে পড়ছে। তবে পড়তে গিয়ে ঘুম আসার পেছনে কিন্তু রয়েছে বৈজ্ঞানিক কারণ। ছোটবড় যে কেউই পড়াশোনা করতে গিয়ে দ্রুত ঘুমিয়ে যেতে পারে।

গবেষণা বলছে, আমরা যখন পড়তে শুরু করি তখন চোখের ওপর চাপ পড়ে বেশি। মস্তিষ্কও ডেটা প্রসেসের কাজ করতে থাকে। চোখের মাংসপেশিগুলো তাই ঝিমিয়ে পড়ে। এর ফলে কিছুক্ষণের মধ্যেই আমাদের মস্তিষ্ক বিদ্রোহ শুরু করে, যার ফলে চোখে নেমে আসে ঘুম।

আরো পড়ুন : দিনে দুটি কাঁচামরিচ খাবেন যে কারণে

পড়তে বসে ঘুমিয়ে যাওয়ার বিষয়কে কিন্তু খুব হালকাভাবে নিলে হবে না। শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হলে দেখা যায় সিলেবাসের পড়া শেষ করতে পারছে না তারা। বড়রাও জীবনের অনেক ক্ষেত্রে পিছিয়ে যেতে পারেন এই সমস্যাকে প্রশ্রয় দিলে।  পড়ার সময় ঘুমকে তাড়াতে কিছু টিপস মেনে চলুন।

১. কখনও বিছানা বা আরামদায়ক কোনও স্থানে বসে পড়বেন না। টেবিল-চেয়ারে পড়ুন। 

২. পড়ার স্থান অবশ্যই আলোকিত রাখুন। বাইরের খোলা বাতাস ভেতরে ঢুকতে পারে এমন স্থান পড়ার জন্য নির্বাচন করুন।

৩. ভারি খাবার খেয়ে পড়তে বসবেন না। এতে শরীরে অলসতা ভর করবে।

৪. পড়ার ৩০ মিনিটের মাঝে ৫ মিনিট বিরতি রাখুন।

৫. রাতে তাড়াতাড়ি ঘুমাবেন ও সকাল সকাল ঘুম থেকে উঠবেন।

৬.পড়ার পাশাপাশি লিখবেন। এতে যেমন পড়া মনে থাকবে ভালো, তেমনি ঘুমকেও তাড়ানো যাবে দূরে। 

৭. চুইং গাম, চা কিংবা কফি খেতে পারেন। 

৮. পানি পান করবেন আধা লিটার।  

তথ্য: ইন্ডিয়া টুডে 

এস/ আই.কে.জে


ঘুম গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250