বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

ড. ইউনুস আমাদের অহংকারের ধন : জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সাথে শিক্ষক প্রতিনিধিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও তিন বাহিনী প্রধানের বৈঠকে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নাম চুড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি। 

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসাথে ড. ইউনুসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। ড. ইউনুসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

আরও পড়ুন: প্রাণ ফিরছে রাজধানীর, যান চলাচল বেড়েছে

বুধবার (৭ই আগষ্ট) এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, জীবন্ত কিংবদন্তি ড. ইউনুস আমাদের অহংকারের ধন। ড. ইউনুস ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল। বিশ্ববাসীর কল্যাণে ড. ইউনুসের প্রতিটি কর্মকান্ড ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মোহাম্মদ ইউনুসের বিকল্প হয় না। ড. ইউনুসের নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনুস সফল হবেন। তার নেতৃত্বেই ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।

একই বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি অত্যান্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনোখুনি, চুরি, ডাকাতি ও হাইজ্যাকের খবর আসছে। দেশের মানুষ আতংকিত হয়ে আছে। দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসি/ আই.কে.জে/

ড. ইউনুস গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250