বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

প্রাণ ফিরছে রাজধানীর, যান চলাচল বেড়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সারাদেশের মতো রাজধানী ঢাকার পরিস্থিতিও থমথমে। গতকাল মঙ্গলবার ঢাকায় যান চলাচল করলেও মানুষের উপস্থিতি কম ছিল। তবে আজ বুধবার (৭ই আগষ্ট) রাজধানীতে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বেড়েছে। সকাল থেকেই অফিসগামী মানুষের ভিড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল দেখা গেছে বিভিন্ন সড়কে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সড়কে মানুষের উপস্থিতি। গণপরিবহন চলাচলও স্বাভাবিক। মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে স্বাভাবিকভাবে। তবে অনেকের চোখে-মুখে এখনও আতঙ্ক। সে কারণে গণপরিবহন এড়িয়ে কেউ কেউ রিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ও সিএনজিতে করেও যাচ্ছেন কাঙ্ক্ষিত গন্তব্যে।

রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে আরও দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট ও বিপণিবিতানগুলো। এ ছাড়া সড়কের দুই পাশে বসা অস্থায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও মানুষের ভিড়।

আরও পড়ুন: র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান

কথা হয় মিরপুর থেকে বাংলামটরগামী বেসরকারি অফিস কর্মী রাজীব আহমেদের সঙ্গে। তিনি বলেন, কালকের চেয়ে আজ রাস্তায় অনেক বেশি মানুষ। সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। ভালো লাগছে। তাছাড়া রাস্তায় গণপরিহনও পর্যাপ্ত। এতে মানুষের গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

কল্যাণপুর থেকে কারওয়ান বাজারে আসা পলাশ হাসানের মুখেও একই কথা। তিনি এই প্রতিবেদককে বলেন, রাস্তা-ঘাটে লোকসমাগম বেড়েছে। রাস্তায় গাড়িও আছে। তাই আসতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি।

এদিকে, আজও রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। তবে কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে চোখে পড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি।

এসি/ আই.কে.জে/

রাজধানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250