শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েসকে প্রধান করে পুলিশ, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া রথযাত্রায় ৫ জনের মরদেহ সৎকারের জন্য জনপ্রতি ২৫ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন: রনজিতা (৬০), নরেশ মহন্ত (৬০), আতসী রানী (৪০), অলক কুমার (৪২) ও জলি রানী (৩৫)। তাদের মরদেহ সোমবার (৮ই জুলাই) নিজ নিজ এলাকায় সৎকার করা হবে। নিহত সবাই বগুড়া শহর ও বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় আহত ৩৫ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চন্দন দেব ও রঞ্জন পালকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে৷ এছাড়া দুর্ঘটনা তদন্তে সোমবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে।

এর আগে রোববার (৭ই জুলাই) বিকেলে শহরের সেউজগাড়ী আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওআ/

রথযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250