শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

লোকসভা নির্বাচন : পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোট শেষ হয়েছে ১৯শে এপ্রিল। বিক্ষিপ্ত কিছু অশান্তি, সহিংসতা ছাড়া লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। 

তবে অনেক জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্য জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের করের অর্থ খরচ করে এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও নির্বাচন সহিংসতা মুক্ত করা গেলো না।

আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। দ্বিতীয় দফা ভোটে জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম ঝুঁকি না নিয়ে আরও অতিরিক্ত ৩০ কোম্পানি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

অতিরিক্ত যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী রাজ্যে আসবে তাদের সংরক্ষিত রাখা হবে, দরকার পড়লে তাদের নির্বাচন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে।

আরো পড়ুন: আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে

জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার আগেই বলেছিলেন, নির্বাচন চলাকালীন যেখানেই সহিংসতার মতো ঘটনা ঘটবে। সেটা ভোটের আগে বা ভোটের পরে আমরা সেই পরিস্থিতি মোকাবিলা করতে সর্বদা সতর্ক থাকবো। দ্বিতীয় দফা নির্বাচনের পরিস্থিতি দেখে তৃতীয় দফায় সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী বাড়ানোর বিষয়ে।

৭ই মে তৃতীয় দফায় মালদহ উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ কেন্দ্রে ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী উপস্থিত থাকবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী বাড়ানো হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য, মোট সাত দফায় লোকসভার নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ২৬শে এপ্রিল। 

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/  


লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250