বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: রয়টার্স

৬ বছর আগে ২০১৮ সালে সৌদি আরবে ফের চালু করা হয় সিনেমা হল। এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে।

নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে। যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে ১৬ হাজার ৬০০ মিলিয়ন টিকেট বিক্রি হয়েছে।

সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে সৌদি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব হয়।

আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি।

গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরমাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। এছাড়া এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ডসহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে।

সৌদির সরকার পাঁচটি দেশে সৌদির ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে। ‘সৌদি ফিল্ম নাইট’ নামের এই প্রদর্শনীর আওতায় সৌদির ছবি দেখানো হবে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত এবং মেক্সিকোতে।

সূত্র: গালফ নিউজ

ওআ/


সৌদি সিনেমা হল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250