শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

খাগড়াছড়িতে কী হচ্ছে, এখন পর্যন্ত যা যা ঘটল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনার প্রতিবাদে গত পাঁচ দিন ধরে (বুধবার থেকে রোববার) উত্তেজনা বিরাজ করছে। সড়ক অবরোধ চলার সময় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।

এর মধ্যেই খাগড়াছড়ি সদরের পাশের উপজেলা গুইমারা বাজারে আগুন দেওয়া ও সংঘর্ষ ঘটনা ঘটেছে। রোববার (২৮শে সেপ্টেম্বর) গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হন সেনাবাহিনীর সদস্য, পুলিশসহ অন্তত ২০ জন।

খাগড়াছড়ি জেলা শহর এখন থমথমে। সব দোকানপাট বন্ধ। লোকজনের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে জুম্ম ছাত্র-জনতা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধসহ তাদের কর্মসূচি চালিয়ে যাবে বলে রোববার ঘোষণা দিয়েছে। জুম্ম ছাত্র-জনতা নামের ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে তা জানানো হয়। এতে তারা আট দফা দাবি দিয়েছে।

গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রী কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় কিশোরীর বাবার মামলার পর জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শয়ন শীল (২১)। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

পরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতা ধর্ষণের প্রতিবাদে আন্দোলন শুরু করে। তাদের ডাকে বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। পরে শুক্রবার নারী নিপীড়নবিরোধী সমাবেশ পালন করেন আন্দোলনকারীরা।

শুক্রবার কোনো কর্মসূচি ছিল না। তবে পরদিন শনিবার সকাল–সন্ধ্যা অবরোধ ডাকা হয়। সেদিন সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় একটি পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

তখন উভয় পক্ষের চারজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দিলেও বিকেল চারটার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় আবারও সংঘর্ষ বেধে যায়। এ সময় মহাজনপাড়া, নারকেলবাগানসহ বিভিন্ন এলাকায় দোকানপাটে ভাঙচুর চালানো হয়। সেদিনে দুপুর সাড়ে ১২টার থেকে বিকেল ৪টা পর্যন্ত সদরের চারটি স্থানে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন শনিবার বেলা দুইটার পর সদর, পৌর এলাকা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করে।

ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে রোববার বেলা একটার দিকে গুইমারার রামেসু বাজারে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে।

বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। বাজারের দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে। এ ঘটনার পর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল টহল। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়।

খাগড়ছড়ি দলবদ্ধ ধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250