বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

কাকে চিটার বলে খোঁচা দিলেন তমা মির্জা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই ছবির অভিনেত্রী তমা মির্জা সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

রোববার রাতে ফেসবুকে একটি স্টোরি দিয়েছেন এই সুন্দরী। সেখানে তমা মির্জা লিখেছেন- যে চিটার, সে সবসময়ই চিটার।

তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত, এমনটা উল্লেখ করে তমা বলেন, ‘একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।’

এ সময় তমা মির্জা স্মরণ করিয়ে দেন, ‘যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল।’

আরও পড়ুন: বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত : নুসরাত জাহান

মজার ছলে তমা বললেন, ‘মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।’

সম্প্রতি পরিচালক রায়হান রাফীর সঙ্গে তমার সম্পর্ক ভালো যাচ্ছে না। রাফীর এক মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার। পরিচালককে উদ্দেশ্য করেই কী তমার এই পোস্ট তা স্পষ্ট নয়।

একসঙ্গে কাজের সূত্র ধরেই তমা-রাফীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্কে আজকাল ছেদ পড়েছে।

এসি/কেবি

তমা মির্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250