সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

আপনি কি সৃজনশীল মানুষ? তাহলে আজকের দিনটি শুধুই আপনার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানুষ মাত্রই তার নিজস্ব জগতে সৃজনশীল। রবীন্দ্রনাথের সেই পঙ্‌ক্তির মতো, ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।’

সংগীতের স্বরলিপি, নাচের মুদ্রা, রঙের তুলি বা কলমের ডগায় সৃজনশীলতা থাকে না। থাকে মানুষের মস্তিষ্কে। ফলে মস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মানুষেরই কোনো না কোনো ক্ষেত্রে বিশেষ দক্ষতা আছে।

আমেরিকান শিল্পী, ডিজাইনার ও লেখক করিটা কেন্ট শিল্প বা সৃজনশীলতার ধারণাটিকে আরও সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের সবার ভেতরেই সৃজনশীলতা বাস করে। ক্রিয়েট শব্দের অর্থ নতুন কিছু সৃষ্টি করা, যুক্ত করা। আর্ট শব্দের প্রকৃত অর্থ “খাপ খাওয়ানো”; যা আমরা প্রতিনিয়তই করে চলেছি।’

আরো পড়ুন : শরীরকে সুস্থ রাখতে খান কেশর চা!

দৈনন্দিন জীবনের সঙ্গে খাপ খাওয়াতে আমরা কত কিছু করে থাকি। হামেশাই ভাঙছি, গড়ছি। নতুন নতুনভাবে আবিষ্কার করছি নিজেদের। সৃজনশীল না হলে এই ক্রমাগত রূপান্তর সম্ভব নয়। প্রকারান্তরে সম্ভব নয় মানুষের টিকে থাকা।

যা কিছু সুন্দর, রুচিশীল, নান্দনিক তাই সৃজনশীলতা। ঘরসজ্জা, রান্না, প্রাণী বা পাখি পালন, সেলাই, বাগান করা সৃজনশীলতা কোথায় নেই! সহজ ও স্বপ্নময় জীবনের জন্য সৃজনশীল জীবনধারার বিকল্প নেই।

আজ ১৪ই সেপ্টেম্বর, সৃজনশীল জীবনযাপন দিবস। ২০১৬ সালে ‘ক্রিয়েটিভ প্রমোশনাল প্রোডাক্টস’ নামের যুক্তরাষ্ট্রের একটি সৃজনশীল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান দিনটি চালু করে। দারুণ এই দিবস পালন করতে পারেন আপনিও। সৃজনশীলতা মানেই তো কোনো বিষয়কে প্রচলিত দৃষ্টিকোণের বাইরে চিন্তা করা। ফলে সৃজনশীল জীবনযাপনের জন্য ভিন্ন আঙ্গিকে ভাবা অনুশীলন করুন। নিজের দৈনন্দিন কাজকর্মে রাখুন স্বতন্ত্র সৃজনশীলতার ছাপ।

সূত্র : ডেজ অব দ্য ইয়ার অবলম্বন

এস/কেবি

সৃজনশীল জীবনযাপন দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250