রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনারের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। 

তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও শক্তিশালীভাবে তাদের কাজ করে তবে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আমরা সুন্দর এবং স্বচ্ছভাবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপাহার দিতে চাই। 

মঙ্গলবার (২রা এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।  

এর আগে বেলা ১১টায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর মোট ৫টি জেলার ডিসি, এসপি, নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে প্রায় ২ ঘণ্টাব্যাপি চলে রুদ্ধদ্বার বৈঠক। এরপর তিনি দুপুর ১টার দিকে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

সেখানে ঝিনাইদহ জেলা প্রশসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম উল আহসানসহ বাকি ৪ জেলার ডিসি ও এসপিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাবনার রূপপুরেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নির্বাচন কমিশনার আহসান হাবিব জানান, বিগত নির্বাচনে যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদেরকে নির্বিঘ্নে, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোটপ্রদানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরিতে যা যা করতে হয় স্থানীয় প্রশাসন তাই করবে। কোনোভাবেই ভোটররা যেন অসন্তষ্ট ও ভীতির সৃষ্টি না হয় সেই ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে ধাপে ধাপে নির্বাচন হবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন আরও সুন্দর হবে বলে তিনি দাবি করেন।

এসকে/ 

নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250