সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

গাজীপুরে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ : দুইজনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুরনো ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ই জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মৃত জাবেদ আলীর ছেলে মো. জহির সিকদার (৬০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মোকসেদ আলীর ছেলে সুমন মিয়া (২৫)। এদের মধ্যে জহিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সুমন মিয়াকে পঞ্চাশ হাজার টাকা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, উপজেলার বদনীভাংগা গ্রামে বনের ভেতরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তা থেকে সীসা বের করা হতো। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এরপর পরিবেশ সংরক্ষণ আইনে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

আই.কে.জে/      

পরিবেশ দূষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250