সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, “সম্প্রতি নির্বাচনী প্রচারণায় জামায়াতের আমির শফিকুর রহমান নিজেকে ‘আহত সৈনিক’ হিসেবে দাবি করেছেন।” 

জিল্লুর রহমান বলেন, ‘আমরা কোনো আহত বা অসুস্থ কাউকে তো এই রাজনৈতিক লড়াইয়ে সেই অর্থে দেখতে চাই না। আমরা চাই সক্ষম মানুষ যারা আগামী দিনে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন।’ 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘জামায়াতের আক্রমণ ছুটছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দিকে। ১৯৭১ সালে যারা তাদের প্রতিপক্ষ ছিল—মুক্তিযোদ্ধা, স্বাধীনতাকামী মানুষ—আজও তারাই লক্ষ্যবস্তু। বর্তমান প্রেক্ষাপটে সেই শক্তির নেতৃত্বে রয়েছে বিএনপি এবং তাদের চেয়ারম্যান তারেক রহমান। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক কুৎসা ও আক্রমণ চালানো হচ্ছে, যার বড় অংশই সংগঠিত বট বাহিনীর মাধ্যমে।'

তিনি বলেন, 'অথচ তারেক রহমানের প্রতি ন্যূনতম সহানুভূতি ও সম্মান দেখানোর কথা ছিল। তিনি দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, মা ও ভাইকে হারিয়েছেন। কিন্তু গত ১৭-১৮ মাসে জামায়াতে ইসলামী বা তাদের মিত্রদের আচরণ ছিল সম্পূর্ণ উল্টো। বরং বিএনপি শালীনতা ও সংযমের পরিচয় দিয়েছে।'

তিনি আরো বলেন, ‘জামায়াত দুর্নীতিবিরোধী কথা বললেও অতীতে ক্ষমতায় থেকে সুযোগ-সুবিধা নিজেদের লোকদের মধ্যে বণ্টন করেছে। পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, এরশাদবিরোধী আন্দোলন কিংবা বিভিন্ন নির্বাচন—ইতিহাস বলে তারা বারবার ভুল অবস্থান নিয়েছে এবং অংশীদারদের ক্ষতিগ্রস্ত করেছে।’

তিনি বলেন, ‘বিএনপির আসলে খুঁজে বের করতে হবে বিএনপির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে। বিএনপির মতো দলের এই ভুল দেশের জন্য জাতির জন্য অনেক বড় কারণ হয়ে দাঁড়াতে পারে।'

তিনি বলেন, 'কাজেই সবাই মিলে আপাতত বিএনপিকে রক্ষা করা দরকার এবং আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার জন্য বহু মত বহু পথের রাজনীতির জন্য পরিবেশটাকে উন্মুক্ত করে দেওয়া দরকার। বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থা প্রশ্রয় দেওয়া যাবে না। শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে বেছে নেবে।’

জিল্লুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250