বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

৩৬ বছর আগে মুখোমুখি হয়েছিলেন অক্ষয়-ঐশ্বরিয়া, কোন সিনেমার জন্য জানেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ফাইল ছবি

বলিউড অভিনেতা অক্ষয় খান্না ১৯৯৯ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'তাল' সিনেমা। যে সিনেমায় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু ঠিক তার আগের বছর ১৯৯৮ সালে অন্য একটি সিনেমার জন্য একসঙ্গে হয়েছিলেন এ তারকা জুটি।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় খান্না ও দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা অভিনীত সিনেমা ‘ডোলি সাজা কে রাখ না’। এ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছিলেন অমরেশ পুরি, অরুনা ইরানি, অনুপম খের, পরেশ রাওয়াল, মৌসুমি চট্টোপাধ্যায়সহ আরও অনেকেই।

এ সিনেমার প্রিমিয়ারের দিন একসঙ্গে মুখোমুখি হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অক্ষয় খান্না। প্রিয়দর্শন পরিচালিত এ সিনেমার প্রিমিয়ারের সেই ছোট্ট ভিডিও এ মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। লেহরেন ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমার কাস্ট এবং অন্য সেলিব্রেটিরা উপস্থিত হয়েছেন সিনেমার প্রিমিয়ারের জন্য।

সেই সময় তারকারা সরাসরি সিনেমা হলে এসে টিকিট কেটে ভেন্যুতে প্রবেশ করতেন। ভিডিওতে আরও দেখা যায়, জ্যোতিকাকে অব্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ সময় উপস্থিত ছিলেন অক্ষয় খান্নাও। প্রত্যেক তারকা একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন। আজ থেকে ৩৬ বছর আগেকার সেই পুরোনো ভিডিও নিঃসন্দেহে একটি নস্টালজিক মুহূর্ত তৈরি করেছে সবার মনে।

উল্লেখ্য, অভিনেতা অক্ষয় খান্নার ২০২৫ সালের সব থেকে বড় ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছে। এ সিনেমায় তাকে একদম অন্যরকমভাবে দেখতে পেয়েছেন দর্শকরা। এ সিনেমার হাত ধরে যেন আরও একবার রাতারাতি সবার মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাবে এ সিনেমার দ্বিতীয় পর্ব, যেখানে বেশ কিছু দৃশ্যে আবার অভিনয় করতে দেখা যাবে অক্ষয় খান্নাকে।

জে.এস/

ঐশ্বরিয়া রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250