সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গিয়েছিলেন পবিত্র নগরী মক্কা নগরীতে। গতকাল সোমবার (১২ই জানুয়ারি) সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন। 

কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

এর আগে গত ১লা জানুয়ারি মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন। কালো বোরকা ও কালো হিজাব পরে মসজিদে নববী (স) এর সামনে দাঁড়িয়ে সেই ছবিটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।’

নতুন বছরের শুরুতেই পূর্ণিমা গিয়েছেন ওমরাহ পালন করতে। এই দুই পোস্টেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার ওমরাহ কবুলের জন্যও দোয়া করেছেন।

জে.এস/

পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250