রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

ঢাকায় আমেরিকার দূতাবাসের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার (৭ই এপ্রিল) দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ বিক্ষোভের বিষয়ে ঢাকায় আমেরিকার দূতাবাস দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

আজ ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এ সতর্কতার অংশ হিসেবে দুপুরের পর দূতাবাস থেকে দেওয়া বিভিন্ন সেবা সীমিত করা হয়।

আমেরিকার দূতাবাস এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে।

এর আগে আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে আমেরিকার দূতাবাস এলাকায় মিছিল বের করেন তরুণরা। আমেরিকার দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে আমেরিকার দূতাবাসের সামনে অবস্থান করছে সেনাবাহিনী। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

এইচ.এস/

দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250