বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

চট্টগ্রামে জলাবদ্ধতার প্রভাবে উড়ালসড়কেও যানজট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে এই যানজট সড়কের পাশাপাশি উড়ালসড়কেও বিস্তৃতি ছিল। এতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষকে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে। মঙ্গলবার বেলা ১টার পর নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে সৃষ্ট এই যানজটের ভোগান্তি বিকেল পর্যন্ত ছিল।

প্রবর্তক মোড়, চমেক হাসপাতালের সামনে কেবি ফজলুল কাদের রোড, চকবাজার, সার্সন রোড, জিইসি মোড়, পাঁচলাইশ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, বাদুরতলা, বহদ্দারহাট, মুরাদপুর ও ষোলোশহরে যানজটের মাত্রা তীব্র ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল-সংলগ্ন প্রবর্তক মোড়ের সড়ক বেলা ১টার পর হাঁটু ও কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় সড়কটি দিয়ে রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল কিছু সময় ধরে বন্ধ ছিল।

বেলা আড়াইটা নাগাদ নগরের মুরাদপুর মোড় হাঁটু ও কোমরসমান পানিতে তলিয়ে থাকায় সেখানে উভয় পাশেই যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। কিছু যানবাহনকে সড়কে পানির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মোড়টিতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাওয়া গাড়ি না পেয়ে শত শত যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

এক ঘণ্টা পর পানি ধীরে ধীরে নামতে শুরু করলে আশপাশে আটকে পড়া যানবাহনগুলোর চাকাও ঘুরতে থাকে। চতুর্মুখী যানবাহনের চাপে এতে মুহূর্তের মধ্যেই মুরাদপুর মোড়ে উভয় পাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়।

এখানকার যানজট পরে বহদ্দারহাট সড়ক, ষোলোশহর দুই নম্বর গেট এলাকাসহ আশপাশের সড়কে ছড়িয়ে পড়ার পাশাপাশি উড়ালসড়কের ওপরও তৈরি হয়। উড়ালসড়কে যাত্রীবাহী বাসের সারি দীর্ঘ থাকতে দেখা গেছে।

বিকেল সাড়ে ৪টায় সর্বশেষ খবর নেওয়া পর্যন্ত সড়কে যানজট স্বাভাবিক হতে শুরু করছিল। মুরাদপুর এলাকাটিতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালা নির্মাণের মূল কাজ অনেক আগেই শেষ হয়েছে।

যানজটের এই তীব্রতায় নগরবাসীসহ দূরদূরান্ত থেকে শহরে আসা বিভিন্ন শ্রেণির মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাঙামাটি জেলার কাউখালী উপজেলা থেকে চমেক হাসপাতালে ক্যানসার চিকিৎসার জন্য নিয়মিত আসা অপরুপা বেগম বলেন, ‘দুপুর দেড়টায় চমেক হাসপাতালে ডাক্তার দেখানো শেষে বাড়িতে ফেরার জন্য মুরাদপুরে যাওয়ার কোনো গাড়ি পাচ্ছিলাম না। বৃষ্টিও জোরেশোরে হচ্ছিল। আধা ঘণ্টা পর বৃষ্টি সামান্য কমলে ১৫০ টাকা দিয়ে একটি রিকশায় চড়ি। রিকশায় করে পাঁচলাইশ আবাসিক, কাতালগঞ্জ ও সর্বশেষ মুরাদপুর মোড়ে এসে দেখি চারদিকে শুধু পানি আর পানি।’

বেলা আড়াইটার দিকে প্রবর্তক মোড় ও চমেক হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘হিজড়া খালের প্রবর্তক, পাঁচলাইশ ও কাতালগঞ্জের অংশে কাজ চলছে। বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে চকবাজার, প্রবর্তক ও মেডিকেলের সামনে পানি উঠেছে। তারা আমাদের বলেছে, ১৫ মের মধ্যে বুঝিয়ে দিতে পারবে।’

জলাবদ্ধতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250