শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

চালের বস্তায় শেখ হাসিনার নাম, অতঃপর...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় চাল বিতরণ না করেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পূর্ব ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের কথা ছিল।

এ সময় ইউএনও রাজীব চৌধুরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে বিতরণকৃত কিছু চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেলে ইউএনও বিব্রতবোধ করেন। পরে চাল বিতরণ না করেই স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, কিন্তু বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।’

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, ‘চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কি না, তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।’

জে.এস/

শেখ হাসিনা চালের বস্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250