বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

সরাসরি আঘাত হানেনি ‘ডানা’ : ফের লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’ সরাসরি আঘাত না হানলেও বরিশালসহ উপকূলীয় অঞ্চলগুলোতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে।

শুক্রবার (২৫শে অক্টোবর) সকাল ৯টার পর থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে যাত্রীদের দুর্ভোগ কমেছে।

বরিশাল নৌ বন্দরে উপপরিচালক আব্দুল রাজ্জাক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) বেলা ১১টা থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শুক্রবার (২৫শে অক্টোবর) সকাল ৯টার পর থেকে নৌ চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় মোকাবিলায়  বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রাখা হয়। মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল। তবে ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যার দিকে চলে যাওয়ায় বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

আই.কে.জে/

লঞ্চ চলাচল শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250