বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২রা জুন) তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন। বিকেল তিনটায় বাজেট বক্তৃতা শুরু হয়েছে।

এবার বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। আর শুল্ককর কমলে দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেসব পণ্যের দাম কমতে পারে-

চিনি ও তরল দুধ: পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। ফলে চিনির দাম কমানোর সুযোগ আছে। এ ছাড়া প্যাকেটজাত তরল দুধ স্থানীয় পর্যায়ে ভ্যাটমুক্ত করা হয়েছে।

আইসক্রিম: এবার বাজেটে আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমার সম্ভাবনা আছে।

বাটার: বাটার আমদানিতে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমবে বলে প্রত্যাশা।

বিদেশি মাছ ও মাংস: এ বছর সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। স্যামন, টুনা ইত্যাদি মাছের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে।

স্যানিটারি ন্যাপকিন: স্যানিটারি ন্যাপকিন স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটমুক্ত করে দেওয়া হয়েছে।

কলম: বলপয়েন্ট পেন বা কলমে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

কম্পিউটার মনিটর: আজকের বাজেটে ২২ ইঞ্চির বদলে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেকটিভ মনিটর এ তালিকায় ঢোকানো হয়েছে। 

বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র: এ বাজেটে বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে।

বিদেশি পোশাক ও বিদেশি জুতা: এবার বাজেটে পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের ওপর সম্পূরক শুল্ক কিছুটা কমানোর ফলে দাম কিছুটা কমতে পারে। আর বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে। এর ফলে দাম কমবে বলে আশা করা যাচ্ছে।

তবে শুল্ক-কর বেড়ে যাওয়ার প্রভাব বাজারে দ্রুত পড়লেও কমানোর প্রভাব পড়তে সাধারণত দেরি হয়। ২০২৫-২৬ অর্থবছরে যে বাজেটের প্রস্তাব করা হয়েছে তাতে সম্পূরক শুল্ক কমানোর ফলে এসব পণ্যের দাম জনমনে কিছুটা সস্তি আনবে বলে মনে করা হচ্ছে।

আরএইচ/

অর্থ উপদেষ্টা দাম কমবে সম্পূরক শুল্ক ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250