শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৬

#

ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জনগণকে আতঙ্কিত (প্যানিক) না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ভর্তুকি দিয়েও জ্বালানি তেলের আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। সবাই তেল পাবেন, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, আমদানিতে কোনো ঘাটতি নেই, বরং চাহিদার তুলনায় সরবরাহ বাড়ানোর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সাম্প্রতিক সংকটের ব্যাখ্যা দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত দুই দিন তেলের ডিপো বা প্রধান সরবরাহ কেন্দ্রগুলো বন্ধ ছিল। এই সাময়িক বিরতির কারণেই খুচরা পর্যায়ে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এখন ডিপো থেকে সরবরাহ পুরোদমে শুরু হয়েছে।

মন্ত্রী জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250