বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

বাড়ি থেকে ডেকে নেওয়ার তিন দিন পর পাহাড়ে মিলল সেবায়েতের মরদেহ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৪০) নামে এক মন্দির সেবায়েতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ইউনিয়নের পুলিশ্যাঘোনা এলাকার একটি পাহাড় থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নয়ন দাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার গোপাল দাশের ছেলে। তিনি খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকায় অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী শিব কালী মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করতেন এবং পরিবার নিয়ে মন্দিরের পাশেই বসবাস করতেন।

নিহতের স্ত্রী অঞ্জনা শীল বলেন, গত ১৯ এপ্রিল রাত নয়টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নয়ন দাশকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে মন্দির থেকে প্রায় ৫০ থেকে ৬০ গজ দূরে পাশের পাহাড়ি জঙ্গলে স্বামীর পরিহিত একটি চাদর পড়ে থাকতে দেখেন তিনি। এতে তার আশঙ্কা হয়, স্বামীর সঙ্গে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পরে তিনি কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, নিখোঁজের পরদিন থেকে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। জিডির পর পুলিশ অনুসন্ধান শুরু করে। বুধবার সকালে স্থানীয় লোকজন পাহাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই তার মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক জনি ধর বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার তিন দিন পর পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ রয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

নয়ন দাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250