শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সৌদি আরব পৌঁছেছেন ৭৪ হাজার ৩২৬ হজযাত্রী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, এ বছর বাংলাদেশ থেকে নির্ধারিত ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর মধ্যে ৭৪ হাজার ৩১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা আগামী ৩১শে মে’র মধ্যে সৌদি আরব যাবেন। খবর বাসসের।

আজ বৃহস্পতিবার (২৯শে মে) সকালে রাজধানী ঢাকার বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিমানের ভাড়া বেশি হওয়ায় অতীতে অনেকেই সময় মতো হজে যেতে পারেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় এ বছর প্রতিটি হজযাত্রীর বিমান ভাড়া ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে। এছাড়া, ৮৭ হাজার ১০০ জন হজ যাত্রীর জন্য সরকার ১০ কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে সরবরাহ করেছে।’

এ ছাড়া আন্তরিকতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে হজ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য তিনি বিশেষভাবে প্রধান উপদেষ্টা কে ধন্যবাদ জানান। পাশাপাশি ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধর্ম উপদেষ্টা বলেছেন, আগামীতে নদীপথে বড় জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। 

তিনি আরও জানান, পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ১২ জন ইতোমধ্যে মারা গিয়েছেন। এ ছাড়া আরো ৩৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। যারা মারা গেছেন তাদের সবারই বয়স ৬০ এর উপরে। এজন্য আগামীতে ৪৫ থেকে ৫০ বছর বয়সীদেরকে হজ পালনের জন্য উদ্বুদ্ধ করা হবে।

এদিকে ধর্ম উপদেষ্টা আজ বৃহস্পতিবার হজ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন। আগামীকাল শুক্রবার (৩০শে মে) সেখানে  সরেজমিনে মক্কা-মদিনায় হজযাত্রীদের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। 

আরএইচ/


সৌদি আরব পবিত্র হজ ধর্ম উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250