শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সকাল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাহবুব রহমান

তবু আমি সকালের জয়গান গাই 

দেখো, রাত শেষ হলো সুবিনয়, 

আহা! দীঘল রজনী শেষে-

ক্রমাগত জেগে উঠছে প্রাণিকুল। 


প্রশান্ত মহাসাগরের নীল জল

যা এখানো দেখিনি কেউ,  

সেখানে যে রঙিন মৎস্য সাঁতরায় 

তার মতো নির্ভীক ও নির্ভার মন নিয়ে 

পেতে চাই একটি ভোর- উপদ্রবহীন।


কে তুমি?

নাচের মুদ্রার মতো ক্রমাগত পাপড়ি মেলে 

প্রস্ফুটিত হলে মীরাদের বাগানে।

দোলন চাঁপা, শুভ্র  জুঁই নাকি চন্দমল্লিকা?

বাতাসে সুগন্ধ, আর ফুলের সৌন্দর্য ভরা 

এ মহিমান্বিত সকাল।


বিছানা থেকে পা রাখি মেঝেতে, 

আহা! মৃত্তিকার শীতল স্পর্শে যেন 

পৃথিবীকে বড় আপন মনে হয়, 

ইচ্ছে করে ক্রমাগত সাঁতার কাটি-

করতোয়ার জলে। 

যারা ছোট ছোট নৌকায় নুড়ি তুলছে,

প্রিয় পাথর শ্রমিক; তাদের সাথে মিশে যাই।


জীবনের সকল যাতনাকে 

কীভাবে শ্রমের ঘাম দিয়ে 

নিভিয়ে দেয়া যায়,

জীবনের কাছে তো কিছুই শিখিনি।

জীবনের পাঠে আমার বিমুখ মন,

আজ শ্রমিকের কাছে দীক্ষা নিতে ইচ্ছে করে।

ঐ যে লম্বা সুঁতো ছুড়ে দিয়ে জলের মধ্যে

জাল ফেলছে জলের পুত্র,

সুতোয় বন্দী রূপালি মাছ, জেলে ভাই।

পানকৌড়ির ঈর্ষা-

ও মাছ সংগ্রহ করে যায় ক্রমাগত,

কিন্তু আমি তো কিছুই সংগ্রহ করিনি।


হঠাৎ সকাল জানিয়ে দিল-

আমার রিক্ততা পূর্ণ করার আগে,

পাত্রকে শূন্যে রূপান্তর করো।

এমন সান্ত্বনা নিয়ে ফের ইচ্ছে করে 

আহ্বান করি সূর্যকে,

হে সূর্য, আমাকে আরও কিছু সময় দাও,  

দাও কিছুটা জীবনমুখী সকাল,

আমার যে এখনো নিজেকে প্রস্তুত করা হলো না।

আরএইচ/

সকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250