বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

এবার সাতপাকে বাঁধা পড়ছেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ের হিড়িক পড়েছে বলি ইন্ডাস্ট্রিতে। রাকুলপ্রীত ও জ্যাকির বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু।

আগামী মার্চেই বিয়ের পিঁড়িতে বসছেন তাপসী। প্রায় একদশকের বেশি সময় ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। সেই প্রেমের সম্পর্কের পরিণয় ঘটতে চলেছে তাপসীর জীবনে। মুম্বাইয়ের বাইরেই বসবে এই জুটির বিয়ের আসর। শিখ ও খ্রিস্টান দুই নিয়মেই বিয়ে করবেন তাপসী-ম্যাথিয়াস। 

বিয়ের আসর বসতে যাচ্ছে তাপসীর পছন্দের শহর উদয়পুরে। তবে সম্পূর্ণ পারিবারিক আয়োজনেই অনুষ্ঠিত হবে তাপসী-ম্যাথিয়াসের বিয়ে। শুধুমাত্র পরিবারের মানুষজনই উপস্থিত থাকবে।

আরো পড়ুন: নাম বদলে ফেললেন মাহি!

বলিউডে স্পষ্টভাষী হিসেবেই পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। যেকোনো বিষয়েই কোনো রাখঢাক নয়, সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি। যদিও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাকে।

সূত্র : আনন্দবাজার

এসি/


সাতপাক তাপসী পান্নু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250