বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নাম বদলে ফেললেন মাহি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখার পর শারমীন নিপা থেকে হয়ে যান চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। গাজীপুরের রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সংযুক্ত (সরকার) পদবী বদলে ফেললেন এই নায়িকা। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

গত ১৬ই ফেব্রুয়ারি ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।’

আরো পড়ুন: এবার পিচ্চি হান্নানকে নিয়ে সিনেমা, গাইলেন বালাম-কোনাল

এর আগেও ২০১৬ সালের ২৪শে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপরই রকিব সরকারকে মালা দেন অভিনেত্রী। তাদের বিয়ের এক বছরের মাথায় জন্ম নেয় এক পুত্র সন্তানের। যার নাম ফারিশ।

এসি/


মাহিয়া মাহি নাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250