মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

বোলারদের অবদান নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

নেপালের বিপক্ষে ২১ রানের জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এমন জয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার খুশির কথা।

শান্ত বলেন, ‘প্রথমত খুবই খুশি যে আমরা সুপার এইটে যেতে পেরেছি। সত্যি কথা বলতে গেলে আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে যেভাবে বোলাররা গত ৩-৪ ম্যাচে বোলিং করেছে আমি বেশ খুশি। আশা করছি তারা তাদের ফর্মটা ধরে রাখবে। ব্যাটিং গ্রুপ হিসেবে আমাদের প্ল্যানিং ঠিকভাবে করতে হবে যেন আমরা ফিরে আসতে পারি পরের রাউন্ডে।’

শান্ত আরও বলেন, ‘আসলে বোলারদের জন্য নতুন বলে সিম মুভমেন্ট থাকে। মাঝে স্পিন ধরে। যা দেখেছি গত কয়েক ম্যাচে। ব্যাটারদের জন্য কাজটা কঠিন। আমার মনে হয় বোলার হিসেবে তাদের প্ল্যান কাজে লাগাতে হবে যা তারা করে এসেছে গত কয়েক ম্যাচে।’

পেসারদের নিয়ে শান্ত বলেন, ‘উইকেটে যখন ওদের (নেপালের) যে পেসারটা নতুন বলে বল করল ২ ওভার মনে হয় তখন বুঝা যাচ্ছিল উইকেটে সিম হচ্ছিল। তখন জানতাম যে উইকেটে সিম হবে। ওদের রিস্ট স্পিনার বেশি, ২টা রিস্ট স্পিনার। আমাদের একটা ফিঙ্গার একটা রিস্ট স্পিনার সাথে (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই আছে।

আমরা যখনই প্রথম দেখেছি বাইরে থেকে তখনই আমাদের ধারণা ছিল এই উইকেটে সিম হবে। আমাদের যে পেস আক্রমণ আছে, যেকোনো উইকেটে আমরা নতুন বলে কিন্তু উইকেট নিচ্ছি গত এক দেড় বছর ধরে। এই বিশ্বাস থেকেই আমি শুরুটা করেছিলাম যা তারা করে দেখিয়েছে।’

এইচআ 

টি-২০ বাংলাদেশ-নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250