সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

হাঁস পেলে স্বাবলম্বী বগুড়ার যুবক মুস্তাফিজুর রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দির যুবক মুস্তাফিজুর রহমান হাঁসের খামার থেকে প্রতিদিন শুধু ডিম বিক্রি করেই পাচ্ছেন ৭ হাজার টাকা। হাঁস পালনের মাধ্যমে ব্যাপক সফলতার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন এই যুবক। তার এমন সাফল্যে এলাকার অনেকেই হাঁস পালনে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানান তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁস চরাতে ব্যস্ত সময় পার করছেন মুস্তাফিজুর। তিন শতাধিক হাঁস জলাভূমিতে ছেড়ে দিয়েছেন। তার এই খামার থেকে প্রতিদিন গড়ে ১৫০-১৮০টি ডিম পান। যা স্থানীয় পাইকাররা খামার থেকে কিনে নিয়ে যায়। হাঁসের খাবারের দাম ও অন্যান্য সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে ভালো টাকাই আয় হয়।

আরও পড়ুন: কুঁচিয়া মাছ বিদেশে পাঠিয়ে মাসে আয় হচ্ছে ৫০-৬০ লাখ টাকা

মুস্তাফিজুর জানান, শুরুর দিকে অভিজ্ঞতা কম থাকায় হাঁস পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। যার কারণে লোকসানও হয়েছিল। পরবর্তীতে ধীরে ধীরে আয়ত্ত্ব করে নিয়েছেন সবকিছু। যার ফলশ্রুতিতে সংসারে এসেছে স্বচ্ছলতা।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিটি ডিম ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করছি। আমার খামারটি ভ্রাম্যমাণ হওয়ায় স্থায়ী খামারের তুলনায় খরচ অনেক কম হয়। ফলে লাভ বেশি থাকে। এছাড়াও হাঁস বিক্রি করেও আয় হয়। ৮ থেকে ৯ মাস বয়সের উন্নত জাতের একটি হাঁস ৬০০ টাকায় বিক্রি হয়। দুই-তিন বছর পর ডিম দেয়া কমিয়ে দিলে প্রতিটি হাঁস ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি করে থাকেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা বলেন, ভ্রাম্যমাণ পদ্ধতিতে হাঁসগুলোকে সেই খাবার প্রায় বিনামূল্যে খাওয়ানো যায় বলে এই পদ্ধতিটি লাভজনক। এভাবেই মুস্তাফিজুর সফল হয়েছেন।

এসি/ আই.কে.জে/

যুবক হাঁস পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250