মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অন্তত আরো দুই মাসের মধ্যে কমাবে না এমন ইঙ্গিত মেলায় তেলের দাম কমেছে। শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) বিকেলের দিকে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৫ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমকি ৩৫ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমে ৭৭ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। 

আরো পড়ুন: জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবি জানালো প্যালেস্টাইন 

সপ্তাহের ভিত্তিতেও কমতে যাচ্ছে উভয় বেঞ্চমার্কের দাম। এর আগের দুই সপ্তাহ দাম বাড়তির দিকে ছিল। তবে চাহিদা ও সরবরাহ উদ্বেগের কারণে শিগগিরই দাম আরো বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, নীতি নির্ধারকরা সুদের হার কমানোর ক্ষেত্রে অন্তত আরো দুইমাস সময় নিতে পারেন। তাদের এই সিদ্ধান্তে প্রবৃদ্ধি ধীর হওয়ার পাশাপাশি তেলের চাহিদা কমতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তবে কিছু বিশ্লেষক মনে করছেন, উচ্চ সুদের প্রভাবের মধ্যে এখনো তেলের দাম বেশি রয়েছে।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/  

দাম জ্বালানি তেল বিশ্ব বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250