বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

দয়া করে পোশাকের দোষ দেবেন না : ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মেয়েদের নানা সময়েই রাস্তাঘাটে হেনস্তার সম্মুখীন হতে হয়। যে কারণে নারীদের পোশাককেই দায়ী করেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ার যুগে আক্রমণ যেন আরো তীক্ষ্ণ হয় কিছু ক্ষেত্রে। এবার নারীদের সম্মানে অনবরত আলোচনায় সরব হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সূত্র : এই সময়।

কাজ কম করা থেকে চেহারার পরিবর্তন, অভিনেত্রীকে নিয়ে নানা আলোচনা একেবারেই নতুন নয়। তবে তাকে কে কী বলল এই ব্যাপারে কখনো উত্তর দেননি ঐশ্বরিয়া। এবার নারী হেনস্তায় রীতিমতো সরব অভিনেত্রী। রাস্তাঘাটে কোনো মেয়ের সঙ্গে এ রকম ঘটনা ঘটলে কী করা উচিত নারীদের? উপায় বলে দিলেন তিনি।

সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনেত্রীকে বলতে শোনা যায়, কিভাবে রাস্তাঘাটে হেনস্তার হাত থেকে মোকাবেলা করবেন নারীরা? ঐশ্বরিয়ার পাল্টা জবাব, ‘উল্টো দিকের মানুষটির দিকে চোখ না পড়লেও পার পেয়ে যাবেন ভাবছেন? যদি এ রকম ভেবেও থাকেন তবে সেটা একেবারেই হবে না। এই অবস্থার সঙ্গে মোকাবেলা করতে হলে হেনস্তাকারীর চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’

তিনি আরো বলেন, ‘আমার শরীর, আমার সম্পদ।নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপস করবেন না। কখনো কোনো দ্বিধায় ভোগা উচিত নয়। আত্মবিশ্বাস ধরে রাখুন। তবে যেকোনো কিছুর জন্যই সাজপোশাক বা লিপস্টিকের শেডকে দোষ দেওয়া উচিত নয়। কারণ, মনে রাখবেন কেউ হেনস্তা করলে কখনো সেই দোষ আপনার নয়।,

জে.এস/

ঐশ্বরিয়া রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250