রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

শপথ নিলেন ময়মনসিংহ ও কুমিল্লা সিটির মেয়র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা। এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানদেরও শপথ পড়ান সরকারপ্রধান। একই সময়ে শপথ নেন দুই সিটির নির্বাচিত কাউন্সিলররাও।

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

গত ১০ই মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটির নির্বাচন হয়। নির্বাচনে কুমিল্লা সিটিতে মেয়র পদে তাহসীন বাহার সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। তিনি পান ২৬ হাজার ৮৯৭ ভোট।

এছাড়া ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পান ৫ হাজার ১৭৩ ভোট।

অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি। হাতি প্রতীকে তিনি পান ৩৫ হাজার ৭৬৩ ভোট।

ওআ/ আই.কে.জে/ 

কুমিল্লা সিটি নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250