শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

মাইনর লিগে অভিষেক কেমন হলো সাকিবের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান যেন থেমে যাওয়ার পাত্র নন। লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) পর্ব শেষ করে আমেরিকার মাইনর ক্রিকেট লিগে যোগ দিয়েছেন এই তারকা অলরাউন্ডার।

গতকাল (১৯শে সেপ্টেম্বর) রাতে আটালান্টা ফায়ারের হয়ে আমেরিকার মাইনর ক্রিকেট লিগে অভিষেক হয়েছে সাকিবের। অভিষেক ম্যাচটা নিজের স্বভাবজাত অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে রাঙিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাকিবের অভিষেকের দিনে মরিসভিল র‍্যাপ্টর্সকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আটালান্টা। সব মিলিয়ে মার্কিন মুলুকের মাইনর ক্রিকেট লিগে অভিষেকটা মনে রাখার মতোই হলো সাকিবের।

আগে ব্যাট করতে নেমে ১৮১ রানের বড় পুঁজি পায় আটালান্টা। ১৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সাকিব। তিন চার ও এক ছয়ে ইনিংস সাজান তারকা ক্রিকেটার। প্রথম বাউন্ডারির জন্য চতুর্থ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। প্যাটেলের বলে একমাত্র ছয়টি মারেন সাকিব। ১৯ তম ওভারে টানা দুই বলে চার মারেন তিনি। আটালান্টার ইনিংসে স্টিফেন টেলরের অবদান সর্বোচ্চ ৯৭ রান। ৬২ বলে ১২টি ছয় মারেন তিনি। সাকিবের সঙ্গে ৭৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন টেলর।

বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ন্যূনতম জবাবটাও দিতে পারেনি মরিসভিল। আটালান্টার বোলারদের তোপের মুখে পড়ে ২০ ওভার শেষে মাত্র ৮৫ রান করতে পারে তারা। তাদের হয়ে ৫০ রান করেন রাজ। আনিশের ব্যাট থেকে আসে ২৪ রান। ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। ২ ওভার বল করে দেন মাত্র ৯ রান। বিনিময়ে তুলে নেন ২ উইকেট। ৫ রানে ৩ উইকেট নেন সানি প্যাটেল।

জে.এস/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250