বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২রা মে ২০২৬

#

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। ছবি: পিএমও

সিলেটে মুষলধারে বৃষ্টির মধ্যেই আজ শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি মাজারে যান তিনি।

হযরত শাহজালাল (রহ.) মাজারে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টা ০৫ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

মাজারে যাওয়ার পথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতা কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। মাজার জিয়ারত করে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশ যোগ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে আজ রাতে ঢাকায় ফিরবেন।

গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জে.এস/

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250